বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

অক্টোবর 24, 2026

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করবে সংগঠনটি কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে সংস্কৃতিমনা তরুণ-তরুণীদের নিয়ে গঠিত হয়েছে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কমিটিতে মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়াকে আহ্বায়ক, লতিফুর রহমানকে সদস্য সচিব এবং জান্নাতুল ফিরদাউস মিমকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য […]

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

অক্টোবর 24, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অভিযানে গত এক সপ্তাহে দুইজনকে আটক এবং ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনী ও প্যান্টের কাপড়। আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর […]

উলিপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

অক্টোবর 24, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানার ডেলটা হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক […]

উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, জব্দ ১.৫ লাখ ঘনফুট বালু

অক্টোবর 23, 2026

মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা […]

রৌমারীতে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

অক্টোবর 23, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় মো. জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা-পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। […]

রৌমারীতে ভাতিজার হামলায় চাচির মৃত্যু, আহত ৩; আটক ১

অক্টোবর 23, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্রের আঘাতে সোনাভানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হত্যার অভিযোগে তাঁর ভাতিজা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভানু ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, […]

ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ

অক্টোবর 23, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করেন […]

চর কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অক্টোবর 22, 2026

মো. কাজল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার চর কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটি আয়োজিত কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশ নেয়। ক্যাম্পেইনে শিশুদের অধিকার ও সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং জলবায়ু বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের নিজেদের মতামত […]

কুড়িগ্রামে ডি-ম্যাবের সম্মেলনে নিয়োগ ও দশম গ্রেড বাস্তবায়নের দাবি

অক্টোবর 22, 2026

ডেস্ক নিউজ প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) ভূমিকা, প্রত্যাশা ও করণীয় নিয়ে কুড়িগ্রামে আলোচনা সভা ও সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)। বৃহস্পতিবার আলমাস কমিউনিটি সেন্টারে ডি-ম্যাবের কুড়িগ্রাম জেলা শাখা এ আয়োজন করে। সম্মেলনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলা শাখার সদস্যসচিব এরশাদুল […]

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন, ফের আলোচনায় ইউএনও

অক্টোবর 22, 2026

রাজারহাট প্রতিনিধি মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তাঁর বক্তব্যের এ বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে বক্তব্যে শুধু সম্বোধন নয়, রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি বিভিন্ন উদ্যোগের প্রশংসা এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও তুলে ধরেন তিনি। […]