বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে আমনখেত বিলীন, বিপাকে কৃষক

অক্টোবর 22, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে আমন ধানের খেত বিলীন হয়ে যাচ্ছে। ধান কাটার মাত্র কয়েক দিন আগে ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন শত শত কৃষক। ক্ষতি কমাতে অনেক কৃষক আধাপাকা ধান কেটে গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি ও […]

উলিপুরে গাঁজা সেবনে দুইজনের ১০ দিনের কারাদণ্ড

অক্টোবর 21, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্ট দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে […]

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের রুপম ও আরিফ

অক্টোবর 21, 2026

অনলাইন ডেস্ক জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন কুড়িগ্রামের দুইজন। প্রকৌশলী রুপম রাজ্জাক (Rupom Razzaque) কমিটির সহসভাপতি এবং মো. আরিফ বিন খন্দকার অপু কেন্দ্রীয় সদস্য হয়েছেন। ২১ অক্টোবর ঘোষিত ১৮৮ সদস্যের কমিটিতে তথ্যপ্রযুক্তি খাতে দেশ-বিদেশে কর্মরত পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা […]

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

অক্টোবর 21, 2026

ডেস্ক নিউজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল […]

উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে ১২৫ নারী পেলেন শাড়ি

অক্টোবর 20, 2026

নুর মোহাম্মদ রোকন, উলিপুর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের ১২৫ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি […]

উলিপুরে দাদাকে হত্যার অভিযোগে নাতি আটক

অক্টোবর 20, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর এক স্বজনকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাইয়ের নাতি রাব্বি (২২) এ ঘটনায় অভিযুক্ত। হত্যার কারণ জানা যায়নি। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া প্রায় ৫০ বছর ধরে রংপুর […]

উলিপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা তাসভীর উল ইসলাম

অক্টোবর 20, 2026

উলিপুর প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) মণ্ডপগুলোতে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। […]

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই, রংপুরে ভর্তি

অক্টোবর 20, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদ (৪০) নামে এক বিকাশ ও রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। নুর মোহাম্মদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী […]

একই মাঠের এক পাশে নামাজ, অন্য পাশে পূজা—ফুলবাড়ীতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অক্টোবর 20, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী একই মাঠের এক পাশে মসজিদে আদায় হচ্ছে নামাজ, অন্য পাশে চলছে শারদীয় দুর্গাপূজা। আজান ও জিকিরের ধ্বনির পাশাপাশি পূজার সময় ভেসে আসে উলুধ্বনি ও ঢাকের বাদ্য। এভাবেই দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত হয়ে আছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের কাচারী মাঠ। উপজেলা সদরের এই মাঠে প্রায় ৫০ গজ দূরত্বে অবস্থিত […]

রাজারহাটে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ করলেন জেলা প্রশাসক

অক্টোবর 20, 2026

রাজারহাট প্রতিনিধি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ […]