বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার

অক্টোবর 20, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার বাড়িতে বেড়াতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তি। বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। […]

রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে ১৭ পরিবারের বসতভিটা বিলীন, কাঁচা ধান কাটছেন কৃষক

অক্টোবর 20, 2026

আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এক সপ্তাহের ব্যবধানে চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি ও খেদাইমারী গ্রামের ১৭টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। বসতবাড়ির পাশাপাশি ফসলি জমি, আমন ধান, ভুট্টাক্ষেত ও শাকসবজির আবাদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনের কবল থেকে ফসল রক্ষায় অনেক কৃষক আগেভাগেই কাঁচা-পাকা […]

ভূরুঙ্গামারী-ফুলবাড়ীর সাব-রেজিস্ট্রার মাহফুজের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

অক্টোবর 19, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে জমির কাগজপত্র যথাযথভাবে যাচাই না করে দলিল সম্পাদন, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভূরুঙ্গামারী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জামাল উদ্দিন শিকদারের ছেলে মো. মিজানুর রহমান শিকদার এবং পশ্চিম […]

শাক বিক্রি করেই সাত সদস্যের পরিবারের জীবিকা চালান রানা মিয়া

অক্টোবর 19, 2026

এনামুল হক সরকার, রাজারহাট শীতের সন্ধ্যা। বাজারের কোলাহলের মধ্যে ভেসে আসছে এক বিক্রেতার ডাক—‘লালশাক ছয় আঁটি ২০ টাকা, সবুজ শাক চার আঁটি ২০ টাকা। আসেন, শাক নিয়ে যান।’ এভাবেই ক্রেতাদের ডাকছেন রানা মিয়া। শাক বিক্রি করেই সাত সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী সড়কসংলগ্ন রেললাইনের ওপর বসে রাতে শাক বিক্রি […]

ফুলবাড়ীতে মাছ ধরার জালে অজগর, দেখতে শত শত মানুষের ভিড়

অক্টোবর 18, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে বড় আকৃতির একটি অজগর। সাপটি দেখতে শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় জেলের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ ধরেন আব্দুস সোবহান। তিনি কুদ্দুস মিয়ার ছেলে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জাল তুলতে […]

ফেনসিডিল-ইয়াবার বিকল্প হিসেবে বাড়ছে এস্কাফ-ট্যাপেন্টাডলের ব্যবহার

অক্টোবর 18, 2026

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুড়িগ্রামের সীমান্ত দিয়ে এস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাচার এবং অপব্যবহার বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফেনসিডিল ও ইয়াবার দাম বেড়ে যাওয়ায় মাদকাসক্তদের একাংশ এসব পণ্যের দিকে ঝুঁকছে বলে স্থানীয়দের ভাষ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, আগে ফেনসিডিলের বিকল্প হিসেবে এমকাডিল ও ফেয়ারডিল নামের কাশির সিরাপের ব্যবহার বেড়েছিল। বর্তমানে এস্কাফ ও […]

কুড়িগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তায় নজরদারি জোরদার এসআরবি-১৩-এর

অক্টোবর 18, 2026

ডেস্ক নিউজ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করে ব্যাটালিয়নটি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলামসহ কর্মকর্তারা। ব্রিফিংয়ে মেজর সাইফুল ইসলাম জানান, এসআরবি-১৩-এর তথ্য […]

দাসিয়ারছড়ায় তিন বছর ধরে হচ্ছে না দুর্গাপূজা

অক্টোবর 18, 2026

ফুলবাড়ী প্রতিনিধি সারা দেশে শারদীয় দুর্গোৎসব চললেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় এবারও বসেনি পূজামণ্ডপ। অর্থসংকট, আয়োজনের উদ্যোগী মানুষের অভাব এবং সনাতন ধর্মাবলম্বী পরিবারের সংখ্যা কমে যাওয়ায় টানা তিন বছর ধরে সেখানে স্থানীয়ভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে না। দেশের বৃহত্তম সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার আয়তন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। স্থানীয় তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। […]

অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ

অক্টোবর 18, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। রোববার (১৮ অক্টোবর) বিকেলে নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ […]

চিলমারীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

অক্টোবর 18, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া উত্তর আঠারো পাইকা মণ্ডলের হাট এলাকার পেমানন্দ দাশের ছেলে বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার […]