বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে ১২৫ নারী পেলেন শাড়ি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নুর মোহাম্মদ রোকন, উলিপুর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের ১২৫ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম. কুদরত-এ-খুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উপজেলা আনসার কমান্ডার সুলতানা রাজিয়া এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেবা বেগমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসন সহযোগিতা দিতে প্রস্তুত। প্রয়োজনের কথা জানিয়ে আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে।

উপজেলা প্রশাসন জানায়, দুর্গাপূজার আনন্দে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে সম্পৃক্ত করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজকের আলোচিত সংবাদ

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]