বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।
মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক ও মাহাবুল হকসহ অন্যরা।
মোসলেম উদ্দিনের অভিযোগ, তাঁর বাবার জমি ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহায়তায় তিনি জমিটি উদ্ধার করেন। এরপর থেকে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান মোসলেম উদ্দিন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, খলিলুর রহমানের বিরুদ্ধে স্থানীয়দের জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে তাঁরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন।
বিক্ষোভ ও মানববন্ধন থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী







