
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল একযোগে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফল জানতে পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রস্তুত রাখতে হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে নিচের সরকারি ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে হবে—
১. educationboardresults.gov.bd
ওয়েবসাইটে প্রবেশের পর ধাপে ধাপে—
এরপর ফলাফল দেখা যাবে। ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল ও প্রযোজ্য ক্ষেত্রে নম্বরপত্র দেখার সুযোগ থাকবে।
ইন্টারনেট সংযোগ ছাড়াও মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাটে লিখতে হবে—
HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026
উদাহরণ: ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানানো হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশন থেকে বোর্ডের নাম ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সম্পূর্ণ ফলাফল শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের নিয়ম, ফি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফল প্রকাশের সময় ওয়েবসাইটে অতিরিক্ত চাপের কারণে সাময়িক সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অথবা এসএমএস পদ্ধতি ব্যবহার করুন।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
আপনার মতামত লিখুন :