শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

রাজারহাটে বিএনপি নেতা রানা চৌধুরীর জামায়াতে ইসলামীতে যোগদান

সেপ্টেম্বর 24, 2025

কে.এম মামুন অর-রশিদি ।। রাজারহাট রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট […]

ফুলবাড়ীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ির মেলা

সেপ্টেম্বর 24, 2025

নিউজ ডেস্ক ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়। বউ-শাশুড়ির মেলা উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. ফেরদৌসী খাতুন, […]

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা সভা: কুকুর নিয়ন্ত্রণ, মাদক, গরু পাচার ও ভুয়া কাগজপত্র প্রতিরোধে কঠোর পদক্ষেপের আহ্বান

সেপ্টেম্বর 24, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র এর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় উপস্থিত […]

নাগেশ্বরীর সাদ্দাম হোসেন শিক্ষকতায় নিয়োগপ্রাপ্ত

সেপ্টেম্বর 24, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান মোঃ সাদ্দাম হোসেন সম্প্রতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে পাচপীর ডিগ্রি কলেজে নিয়োগ লাভ করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের মোঃ আব্দুস সামাদ ও মোছাঃ গুলশানা বেগমের পুত্র। সাদ্দাম হোসেন কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। […]

সাংবাদিক নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

সেপ্টেম্বর 24, 2025

মোঃ বুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম রংপুরের ২১শে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক লিয়াকত আলী বাদলে- কে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। […]

রাজারহাটে মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি

সেপ্টেম্বর 23, 2025

রতন রায় ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লিহাট এলাকায় মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে রাজারহাট প্রশাসন ও চেয়ারম্যানের নেতৃত্বে তিন ব্যবসায়ীর মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাত ৯ ঘটিকায় এক সামাজিক সমাবেশে তারা এ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীরা হলেন: পান্তা পাড়া গ্রামের ফরিদুল ইসলাম (পিতা: […]

বহিষ্কৃত আরিফ কর্তৃক রাজারহাটে মাদ্রাসা সুপারকে হেনস্থা ও মিথ্যা অপবাদ ! চাকরি ফিরে না পেয়ে ক্ষোভে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

সেপ্টেম্বর 23, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজারহাটে পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মাদ্রাসা সূত্র জানায়, স্থানীয় খন্দকার আরিফ নামে এক ব্যক্তি সুপারের বিরুদ্ধে ফেসবুকে নানা অপবাদ ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তবে সুপারের দাবি, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আরিফের […]

“উলিপুরে প্রতিমা ভাংচুর” শিরোনামে প্রচারিত সংবাদে কোনো সত্যতা নেই

সেপ্টেম্বর 23, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় “প্রতিমা ভাংচুর” শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সচেতন মহলসহ সুধীজন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,কুড়িগ্রাম জেলা শাখার , সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন“উলিপুরে প্রতিমা ভাংচুর” শিরোনামে প্রচারিত সংবাদে কোনো সত্যতা নেই। […]

ভূরুঙ্গামারীতে NTRCA সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

সেপ্টেম্বর 23, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে NTRCA কর্তৃক ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩-০৯-২০২৫) সকালে উপজেলা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় রাহবার জনাব মোঃ আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। […]

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সেপ্টেম্বর 23, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। সভায় উপস্থিত বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার […]

Verified by MonsterInsights