রাজারহাটে মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন /
রাজারহাটে মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি

রতন রায় ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লিহাট এলাকায় মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে রাজারহাট প্রশাসন ও চেয়ারম্যানের নেতৃত্বে তিন ব্যবসায়ীর মাদক ব্যবসা থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার নিলেন তিন ব্যক্তি। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাত ৯ ঘটিকায় এক সামাজিক সমাবেশে তারা এ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীরা হলেন: পান্তা পাড়া গ্রামের ফরিদুল ইসলাম (পিতা: নুর হোসেন সরকার), ঘুমারু ভীমশীতলা গ্রামের নিরাসা রহমান (পিতা: মোহসিন আলী) এবং একই গ্রামের ফেরদোস রহমান (পিতা: আব্দুল হালিম মিয়া)। পারিবারিক সমস্যার কারণে আরও তিনজন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

রাজারহাট উপজেলার থানার অফিসার ইনচার্জ (ওসি) ও চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠান ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির (আদিল)-এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ চাঁন মিয়া ও ২নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাজাহান খন্দকার। এছাড়াও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারী, সেকেন্দার আলী লিমন, আকবর আলী, রতন রায়, মালেক মিয়া সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত স্থানীয় জনগণ অঙ্গীকারকারীদের সাদরে গ্রহণ করেন এবং সামাজিকভাবে জীবনযাপন করার জন্য শুভকামনা জানান। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এই মহৎ উদ্যোগের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন, “পুরো রাজারহাট উপজেলা যেন মাদকের অভিশাপ থেকে মুক্ত হয়, সেটাই আমাদের সবার প্রত্যাশা।”

এই আয়োজন এলাকায় মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।