বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

“উলিপুরে প্রতিমা ভাংচুর” শিরোনামে প্রচারিত সংবাদে কোনো সত্যতা নেই

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় “প্রতিমা ভাংচুর” শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সচেতন মহলসহ সুধীজন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,কুড়িগ্রাম জেলা শাখার , সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন
“উলিপুরে প্রতিমা ভাংচুর” শিরোনামে প্রচারিত সংবাদে কোনো সত্যতা নেই। প্রকৃত ঘটনা হলো—দুর্গাপূজার প্রতিমা বহনকারী একটি গাড়ি থেকে পৌর টোল আদায়কে কেন্দ্র করে কিছুটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমাধান করা হয়েছে।”

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, “ঘটনাটি মূলত একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ছিল। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে সমস্যার সমাধান করা হয়েছে। প্রতিমা ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি।”

এদিকে সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে এমন মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]