শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ওসি নাজমুলের প্রত্যাহারে রাজারহাটে উত্তাল জনক্ষোভ, আইন-শৃঙ্খলায় শঙ্কা

সেপ্টেম্বর 25, 2025

রতন রায় || রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে থানা অফিসার-ইন-চার্জ (ওসি) নাজমুল আলম লিংকনকে হঠাৎ করেই উপজেলা থানা থেকে প্রত্যাহার ও কুড়িগ্রাম পুলিশ লাইনে বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজারহাট ট্রাফিক মোড় এলাকায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজারহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি […]

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও অনুদান বিতরণ

সেপ্টেম্বর 25, 2025

শাহজাহান খন্দকার || উলিপুর বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়াম হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও (দুর্গাপূজা অনুদান) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা […]

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পথ- কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারি রনি

সেপ্টেম্বর 25, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭:৩০ মিনিটে জয়মনিরহাট জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল […]

ভূরুঙ্গামারী সরকারি কলেজে ইউনিফর্ম ছাড়া প্রবেশ নিষিদ্ধ, অনুপস্থিত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

সেপ্টেম্বর 25, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী ভূরুঙ্গামারী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়মিত ইউনিফর্ম পরে ক্লাসে উপস্থিত হতে হবে। […]

ভূরুঙ্গামারীতে ১৯ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তা জোরদার

সেপ্টেম্বর 25, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভূরুঙ্গামারীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারে উপজেলায় ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত ২২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মণ্ডপের সভাপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অংশীজনদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য […]

ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস, দোকানদার পলাতক, সরবরাহকারীর তথ্য মেলেনি

সেপ্টেম্বর 24, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেসার্স আল আদিয়াত ট্রেডার্সের মালিক মোঃ আবু মোতালেব শাহীনের দোকানে ৮৫ বস্তা ভেজাল বিসিআইসি টিএসপি সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করে। পরবর্তীতে পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ওই সার ধ্বংস করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট […]

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

সেপ্টেম্বর 24, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের আড়ায়ার কোটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ (২) ভূরুঙ্গামারী আল হেরা ইসলামী একাডেমীর সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়িতে শিশুকে না পেয়ে প্রথমে ধারণা করা […]

ক্রীড়া শক্তি, ক্রীড়া বল — এই স্লোগানকে সামনে রেখে এবং “মাদক ছেড়ে খেলতে চল” আহ্বানে উলিপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর 24, 2025

নিউজ ডেস্ক “ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী ধামশ্রেণী মাঠে আজ দুপুর ৩টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, উলিপুর উপজেলা শাখা। খেলাকে কেন্দ্র করে মাঠে ভিড় জমায় এলাকার ক্রীড়াপ্রেমী জনতা। খেলোয়াড়দের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে মাঠে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যের। এ আয়োজনকে ঘিরে […]

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

সেপ্টেম্বর 24, 2025

মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫ সম্মেলন এর ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে । আজ সন্ধ্যা ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার ৭:৩০ মিনিটে জয়মনিরহাট জামে মসজিদ মাঠে এ সভা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব হারিসুল বারি রনি, ইসলামী […]

ভূরুঙ্গামারীতে সার ডিলার শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা

সেপ্টেম্বর 24, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার শহিদুল ইসলাম ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। স্থানীয় […]

Verified by MonsterInsights