বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও অনুদান বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার || উলিপুর

বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়াম হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১২টি পূজা মণ্ডপে সরকারি ডিও (দুর্গাপূজা অনুদান) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ—ইসলামী আন্দোলন উলিপুর ,মোঃ আতাউর রহমান, গণঅধিকার পরিষদ, তানভির শুভ, এনসিপির যুগ্ম মহাসচিব মোঃ শাখাওয়াত হোসেন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল প্রমুখ।

বিজ্ঞাপন

ডিও প্রদান অনুষ্ঠানে অতিথিরা বলেন, দুর্গাপূজা আজ কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়; এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করেই এ উৎসব পালিত হয়ে আসছে। বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে, যাতে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।”

উলিপুর থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়।”

অনুষ্ঠানে উপজেলার মোট ১১২টি পূজা মণ্ডপের সভাপতি ও আয়োজকদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের ডিও হস্তান্তর করা হয়। অনুদান পেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]