বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে বিএনপি নেতা রানা চৌধুরীর জামায়াতে ইসলামীতে যোগদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কে.এম মামুন অর-রশিদি ।। রাজারহাট

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমির ও রাজারহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা কফিল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


যোগদান উপলক্ষে দেওয়া বক্তব্যে রানা চৌধুরী বলেন, “আমি স্বেচ্ছায় বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি।” তিনি আরও বলেন, “আমি নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামি আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকবো এবং সংগঠনের সকল বিধি-বিধান মেনে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাব।”


তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]