
অক্টোবর 2, 2025
আব্দুল হাকিম সবুজ ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নারিকেল বাড়ি খেওয়ার পাড় জামে মসজিদের মেজে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলার জন মানুষের নেতা আব্দুস সোবহান। বৃহস্পতিবার ২রা অক্টোবর দুপুর ১:০০ টায় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে উলিপুর ৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুস সোবহান মসজিদের মেজে ঢালাই […]

অক্টোবর 2, 2025
রতন রায় ।। রাজারহাট সম্প্রীতির রঙে রাঙা রাজারহাটে, বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হল মা দুর্গার আবাসকাল,ভক্তির পরমাণবিক উত্তাপে ও সম্প্রীতির শীতল ছায়ায় আজ বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। বিদায়ের গোধূলিলগ্নে মায়ের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তকুলের কণ্ঠে বাজল ‘আসছে বছর আবার হবে’র সুর। উপজেলার ১২৩টি মন্দিরে আজ বৃহস্পতিবার (২ […]

অক্টোবর 1, 2025
জাহিদ হাসান ।। উলিপুর উলিপুরে বামনি নদীতে ডুবে আব্দুল লতিফ (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আকন্দপাড়া এলাকায়।নিহত আব্দুল লতিফ (৬৮), ওই এলাকার আমিন পন্ডিতের ছেলে। হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য শাহালম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এলাকাবাসি ও নিহতের স্বজন সুত্রে জানা গেছে, […]

অক্টোবর 1, 2025
রতন রায় ।। রাজারহাট কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় হতদরিদ্র ও অসহায় সনাতনী মানুষের মাঝে স্বল্প পরিসরে বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষ থেকে এবং স্থানীয় পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় এ মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়। ১-১০-২০২৫ ইং রাত ৮ ঘটিকায় আদি কালীবাড়ি সর্বজনীন […]

অক্টোবর 1, 2025
জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (PR) পদ্ধতিতে হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এই পদ্ধতিই (পিআর) সবচেয়ে গ্রহণযোগ্য। বুধবার (১ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী উলিপুর শাখার আয়োজনে মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে নির্বাচনী […]

অক্টোবর 1, 2025
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সারা দিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাছেন আলী (৬৭), ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রাম আওয়ামী […]

অক্টোবর 1, 2025
ফজলুল করীম ফরাজী ।। হামার কুড়িগ্রাম এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, শেখ হাসিনা নিজেকে হিন্দুদের বন্ধু দাবি করতেন অথচ তার আমলেই দেশের বিভিন্ন স্থামে ৪৩ টি মন্দির ভাঙচুর হয়েছে। আমরা এই দেশে হিন্দু মুসলিম ভাই-ভাই, যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে। তিনি বলেন নিরাপত্তা কেন দলের কাছে নিতে হবে। […]

অক্টোবর 1, 2025
ডেস্ক নিউজ শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক চিলমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্দিরগুলো কমিটির সঙে আলোচনা করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা দেন। মইনুল ইসলাম মানিক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল।বাংলাদেশের সকল নাগরিকদের জন্য সমান ভাবে কাজ […]

অক্টোবর 1, 2025
ডেস্ক নিউজ কুড়িগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশনের প্রায় ২০ একর জায়গার সঠিক হিসাব এখনো জনসম্মুখে না আসায় প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। ২০০৩ সালে নতুন রেলওয়ে স্টেশন চালু হওয়ার পর পুরাতন স্টেশন থেকে নতুন স্টেশন পর্যন্ত ৩ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুরাতন স্টেশন কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর থেকে প্ল্যাটফর্ম এবং ইয়ার্ড মিলিয়ে […]

অক্টোবর 1, 2025
শাহজাহান খন্দকার ।। উলিপুর শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান। বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ […]