ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সারা দিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাছেন আলী (৬৭), ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রাম আওয়ামী লীগ কর্মী মো. মকবুল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক (৩৫)।
বিজ্ঞাপন
জানা গেছে, বিএনপিকর্মী হজরত আলীকে হত্যাচেষ্টা করে টাকা ছিনতায়ের ঘটনায় ফুলবাড়ী থানায় গত ২০ জানুয়ারি দায়েরকৃত মামলার তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পায় পুলিশ।
কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর আসামিরা গোপনে চলাফেরা করার কারণে এত দিন তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, বুধবার সন্ধ্যায় আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 976
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

নভেম্বর 3, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]