পূজামণ্ডপ ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদল নেতা মানিক


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১:৪০ অপরাহ্ন /
পূজামণ্ডপ ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদল নেতা মানিক

ডেস্ক নিউজ

শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক চিলমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্দিরগুলো কমিটির সঙে আলোচনা করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা দেন।

মইনুল ইসলাম মানিক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল।বাংলাদেশের সকল নাগরিকদের জন্য সমান ভাবে কাজ করে,তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছি।

মইনুল ইসলাম মানিক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চিলমারী উপজেলার মন্দির গুলো পরিদর্শন করেন।মইনুল ইসলাম মানিক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা মামলা সহ অসংখ্যবার ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতনের স্বীকার হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বেশ আলোচনায় রয়েছেন। ছাত্রদল নেতা মানিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮, কুড়িগ্রাম-০৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।