শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি’র বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ, প্রতারিতদের মানব বন্ধন

অক্টোবর 4, 2025

হুমায়ূন কবীর সূর্য ।। বিশেষ প্রতিনিধি প্রতারিত ষাটোর্ধ ছকিনা বেগম কেঁদে কেটে বললেন, বাবা মুই ভিক্ষা করি খাং। মাটি কাটার কাম করি সারা জীবনের জমা সাড়ে ৬লাখ টেকা সমিতিত থুছং। এলা শোনোং সমিতিত টেকা নাই। মুইতো এ্যালা পাগোল হয়া যাম! কথাগুলো বলে উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন তিনি। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ […]

নাগেশ্বরীতে নদী ভাঙ্গন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবীতে মানব বন্ধন

অক্টোবর 4, 2025

মোঃ দুর্জয় হাসান ।। নাগেশ্বরী কুড়িগ্রামের দুধকুমার নদীর পূর্বপাড়ে নদী ভাঙ্গন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কচাকাটা চর উন্নয়ন কমিটির আয়োজনে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর টেপাকুটি গ্রামে দুধকুমার নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য […]

ভূরুঙ্গামারীতে রাশেদুজ্জামান হৃদয়ের মর্মান্তিক আত্মহত্যায় শোকের ছায়া

অক্টোবর 4, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাংলাবাজার (ছিট মহল) এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাসির উদ্দিনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে হৃদয় একমাত্র ছেলে এবং এখনো অবিবাহিত ছিলেন। বাবা কৃষক ও মা গৃহিণীর […]

ফ্যাসিস্ট আ. লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আব্দুল খালেক

অক্টোবর 3, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম ‎দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক। ‎‎শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উলিপুর পৌর শহরের বিভিন্ন বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ শেষে গুনাইগাছ মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি। ‎‎আব্দুল খালেক বলেন, সীমান্তে […]

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর 3, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় শিলখুড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা […]

শতবর্ষী বৃদ্ধের পাশে ‘পথের আলো’, চিকিৎসা সহায়তা ও মানবতার অনন্য দৃষ্টান্ত

অক্টোবর 3, 2025

রতন রায় ।। রাজারহাট মানুষের জন্য, মানুষের পাশে—এই অমোঘ মন্ত্রকে ধারণ করে দীর্ঘ ছয় বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথের আলো রাজারহাট’। সংগঠনটির এবারের কর্মসূচি ছিল উপজেলার এক শতবর্ষী বৃদ্ধের চিকিৎসা সহায়তা প্রদান, যা এলাকায় সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত শুক্রবার (৩রা অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের […]

শিকলবন্দি আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

অক্টোবর 3, 2025

ডেস্ক নিউজ চিলমারীতে শেকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক। এর আগে আকাশকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিকের। এরপর তিনি আকাশের বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম […]

উলিপুরে উদ্যোক্তাকে ফুডকার্ট প্রদান ব্যারিস্টার সালেহীর

অক্টোবর 3, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে থেতরাই ইউনিয়নের স্থানীয় এক বেকার যুবক জাহাঙ্গীর আলমকে (৩৫) ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ফুডকার্ট (ভ্যানগাড়ি) এবং প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১২টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ব্যারিস্টার সালেহী সরাসরি জাহাঙ্গীর […]

ছুটির নামে সরকারি টাকা আত্মসাত, প্রতিরোধে অনলাইন ছুটি সিস্টেম এবং লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন

অক্টোবর 2, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী সরকারি দপ্তরগুলোতে ছুটির নামে জনভোগান্তি, আর্থিক অনিয়ম ও সরকারি টাকা আত্মসাত রোধে অনলাইন ছুটি আবেদন পদ্ধতি ও লোকেশন ট্র্যাকিং সিস্টেম চালুর দাবি উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, দপ্তরগুলোতে বেশিরভাগ সময় ছুটির হিসাব গোপন রাখা হয় বা কাগজপত্রে হেরফের করে একই তারিখে একাধিক কর্মকর্তা-কর্মচারী কিংবা ধারাবাহিকভাবে এক জনের পর আরেকজন ছুটির […]

প্রতিমার বিসর্জনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ভূরুঙ্গামারী উপজেলার শারদীয়া দুর্গাপূজা উৎসব

অক্টোবর 2, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা উদযাপন চলে উৎসবমুখর পরিবেশে। পূজা শেষে প্রতিমা বিসর্জন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, “এবারের দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রশাসন, আইন-শৃঙ্খলা […]

Verified by MonsterInsights