বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে উদ্যোক্তাকে ফুডকার্ট প্রদান ব্যারিস্টার সালেহীর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ


কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে থেতরাই ইউনিয়নের স্থানীয় এক বেকার যুবক জাহাঙ্গীর আলমকে (৩৫) ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ফুডকার্ট (ভ্যানগাড়ি) এবং প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১২টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ব্যারিস্টার সালেহী সরাসরি জাহাঙ্গীর আলমের হাতে ফুডকার্ট এবং মালামাল হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

ফুডকার্ট হস্তান্তর উপলক্ষে ব্যারিস্টার মাহবুব সালেহী বলেন, উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগ কেবল সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কর্মসংস্থানের একটি কার্যকর প্রক্রিয়া। ক্ষুদ্র উদ্যোক্তারা সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একজন উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের স্বাবলম্বিতা অর্জন করার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য হলো উলিপুরের তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ ধরনের ফুডকার্ট প্রকল্প ধীরে ধীরে বিস্তৃত হবে, যাতে আরও অনেকে উপকৃত হয়।

উপহার পাওয়া উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, এই সহায়তা আমার জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এবং আমার পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আরও এগিয়ে যেতে পারব।

স্থানীয়রা জানান, সাধারণত রাজনীতির মাঠে উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি শোনা যায়। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে সরাসরি কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া একটি ভিন্নধর্মী উদ্যোগ। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ জনপ্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]