
অক্টোবর 5, 2025
মোঃ মশিউর রহমান বিপুল || হামার কুড়িগ্রাম কয়েকদিন থেকে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে দুধকুমার নদীতে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি। স্থানীয়দের ধারণা, ভারী স্রোতে বনাঞ্চল থেকে এসব গাছ উপড়ে বা ভেসে এসেছে। আজ রোববার (৫ […]

অক্টোবর 5, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিভোর্সি এক যুবকের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে পাঠায়। অভিযোগ সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়নের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ ইসমাইল হোসেনের সঙ্গে […]

অক্টোবর 5, 2025
ডেস্ক নিউজ নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই […]

অক্টোবর 5, 2025
শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আয়োজিত এ […]

অক্টোবর 5, 2025
রতন রায় ।। রাজারহাট “শিক্ষকতায় নৈতিকতা, প্রযুক্তির সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য রেলি, গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাজারহাট বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের […]

অক্টোবর 5, 2025
রতন রায় ।। রাজারহাট সচেতন স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ অক্টোবর ২০২৫ মোতাবেক ২০ কার্তিক ১৪৩২ বাংলা রবিবার দুপুরে তাকে অবৈধ মাদকদ্রব্য (স্কাফ) সহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আনিসুর রহমান (২৮) ছিনাই এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের কাছ […]

অক্টোবর 5, 2025
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটের সাংবাদিকদের সংগঠন রাজারহাট সাংবাদিক ফোরাম-এর ৩ মাস মেয়াদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাজারহাট সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মো: তারেকুর রহমান ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী ও দৈনিক বায়ান্নর […]

অক্টোবর 5, 2025
ডেস্ক নিউজ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীদের নিয়ে “ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম উপজেলা সদর মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী […]

অক্টোবর 4, 2025
ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা।তিস্তা ধরলা ও ব্রহ্মপুত্র নদ-নদী বেষ্টিত এই উপজেলায় প্রায় পাচ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট এই সরকারী হাসপাতালটি। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ কে বাধ্য হয়েই এই উপজেলার বাইরে গিয়ে জেলা সদর হাসপাতাল বা […]

অক্টোবর 4, 2025
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে শরিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এ সময় নাজিমখান ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা বকশির সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। অন্যন্যাদের […]