শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রাম যাত্রাপুরে দুধকুমর ও ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে নিঃস্ব শতশত পরিবার

অক্টোবর 6, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে দুধকুমর,তিস্তা,ধরলা ও ব্রহ্মপুত্রের পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে তিস্তার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিমজ্জিত হয়ে পড়েছে প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমির বিভিন্ন মৌসুমি ফসল। এছাড়াও ১০টি পয়েন্টে তীব্র হয়েছে নদী-নদীর ভাঙন। এরই মধ্যে […]

উলিপুরে জাটকা মাছ জব্দ, অভিযুক্তকে অর্থদণ্ড – জব্দকৃত মাছ বিতরণ এতিমখানায়

অক্টোবর 6, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর অদ্য সোমবার (৬ অক্টোবর) দুপুর ৩ ঘটিকায় কুড়িগ্রামের উলিপুর বাজারে অভিযান পরিচালনা করে জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরবর্তীতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫(১) ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তি নিখিল চন্দ্র দাস (গুনাইগাছ ইউনিয়ন)-কে […]

উলিপুরে তিস্তার বন্যার আশঙ্কা, ঘরবাড়িতে পানি প্রবেশ – প্রশাসন সতর্ক অবস্থানে

অক্টোবর 6, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি গ্রামে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে চলে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা […]

রাজারহাটে ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

অক্টোবর 6, 2025

সোহেল রানা ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাঝে মাসিক বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়। সোমবার সকালে ১১টার সময় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাসিক বরাদ্দকৃত চাউল দেওয়ার উদ্বোধন করেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চাকিরপশার ইউনিয়নের […]

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

অক্টোবর 6, 2025

মোঃ বুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম পরিকল্পিত উন্নয়নের ধারা, নগড় সমস্যা সাড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসক হল রুমে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল ফারুকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।এসময় উপস্থিত ছিলেন […]

ইসলামী ব্যাংকে ‘এস আলম গ্রুপ’ সংশ্লিষ্ট অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

অক্টোবর 6, 2025

মোঃবুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত ‘অবৈধ নিয়োগ ও একচেটিয়া দখলদারত্ব’ বাতিলের দাবিতে সোমবার ( অক্টোবর) কুড়িগ্রামের ইসলামী ব্যাংক সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ব্যানারে । বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিলের […]

নিয়োগ বাণিজ্য থেকে চাঁদাবাজি নানা অভিযোগের পরেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামীলীগ নেতা

অক্টোবর 6, 2025

জুবাইর জিহাদী ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজু মিয়ার ও তার ভাই এর বিরুদ্ধে ৫ই আগস্টপূর্ব দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির মতো গুরুতর অভিযোগ। একসময়ের ছাত্রদল নেতা রাজু ২০১৭-১৮ সালে আওয়ামী লীগে যোগ দিয়েই এলাকায় একক আধিপত্য কায়েম করেছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর। একাধিক […]

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের চট্টগ্রাম জেলার ১১ হাজারসহ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

অক্টোবর 6, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ […]

ভূরুঙ্গামারীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন আরিফ বহিষ্কার

অক্টোবর 6, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আরিফকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “অদ্য তারিখ হইতে বাংলাদেশ প্রেস […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস লোকেশন অ্যাপস লঞ্চ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- নিজ উপজেলায় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ

অক্টোবর 5, 2025

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোঃ আসিফ আব্দুল্লাহ’র নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে আগমনকে কেন্দ্র করে নেমে আসে উৎসবের আমেজ। শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। ব্যানার, ফেস্টুন ও মোটর শোভাযাত্রায় সাজানো […]

Verified by MonsterInsights