
অক্টোবর 9, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগে রংপুর বিভাগ বাদ পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ক্রিকেট পলিসি (এনসিপি)–এর উত্তর মূখ্য সংগঠক সারজিস আলম। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন “বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন, এজন্য অভিনন্দন। দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ […]

অক্টোবর 9, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাণীটি মারা গিয়ে নদীর স্রোতে ভেসে এসেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদ চরে মৃত গন্ডারটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। […]

অক্টোবর 7, 2025
মোশাররফ হোসেন || রাজারহাট “করেছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার”— এ স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) রাত ৯টা থেকে রাজারহাট উপজেলার নাককাটির হাটে অনুষ্ঠিত হয় এক মাদকবিরোধী সমাবেশ। নাককাটির হাট মাদক প্রতিরোধ সংস্থা আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলম। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শামসুল […]

অক্টোবর 7, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার থেকে থানা ঘাট পর্যন্ত প্রধান সড়কের মাঝামাঝি স্থানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি। খুঁটির পাশের রাস্তার একপাশ ধসে পড়ে তৈরি হয়েছে বড় একটি গর্ত, ফলে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, […]

অক্টোবর 7, 2025
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা পরিষদের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫ দিন মেয়াদি সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের […]

অক্টোবর 7, 2025
মোঃ দুর্জয় হাসান ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আড়াই শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি স্থানীয় শতাধিক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ নির্ণয়সেবা। ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে […]

অক্টোবর 7, 2025
ডেস্ক নিউজ আজ ৭ অক্টোবর; রোজ মঙ্গলবার। রাজারহাট উপজেলা মডেল মসজিদে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন আল হেরা ফাউন্ডেশন রাজারহাট। উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাইয়াদুর রহমান শাওন, সহ-সভাপতি নুরুজ্জামান মিয়া, মাহিন ইসলাম সহ অন্যান্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র […]

অক্টোবর 7, 2025
আব্দুল খালেক ফারুখ ।। কুড়িগ্রাম ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছে কুড়িগ্রামের এক বিস্ময়বালক। সাড়ে তিন বছরের শিশু মোহাম্মদ ঈসা যখন খেলতে নামে, তখন তাকে ঘিরে ভিড় করে পথচারী ও এলাকাবাসী। চোখে-মুখে বিস্ময়—এত অল্প বয়সেই কী নিখুঁত ব্যাটিং! স্টাইলিশ স্ট্রোক, চার-ছক্কার ঝড় আর বল হাতে স্পিন বোলিং—সব মিলিয়ে এক সম্ভাবনাময় ক্রিকেট প্রতিভা হয়ে উঠছে সে। কুড়িগ্রামের নাগেশ্বরী […]

অক্টোবর 7, 2025
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম “একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (৭অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি […]

অক্টোবর 7, 2025
শাহজাহান খন্দকার || উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫” বিষয়ক উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৭ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুনর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) […]