বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মাদকমুক্ত রাজারহাট গড়তে পুলিশ–জনতা একসাথে

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন || রাজারহাট


“করেছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার”— এ স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) রাত ৯টা থেকে রাজারহাট উপজেলার নাককাটির হাটে অনুষ্ঠিত হয় এক মাদকবিরোধী সমাবেশ।

নাককাটির হাট মাদক প্রতিরোধ সংস্থা আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলম। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শামসুল হক, এবং সঞ্চালনা করেন মোঃ হাসিবুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইহসানুল হক। সমাবেশে বক্তব্য রাখেন মোঃ তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, কুড়িগ্রাম সদর, এবং মোঃ শহিদুল ইসলাম, সহ-সুপার, চাকিরপশার দাখিল মাদ্রাসা।

রাজারহাট উপজেলায় দীর্ঘদিন ধরেই মাদকের বিস্তার ছিল। প্রশাসনের নানা পদক্ষেপেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ওসি নাজমুল আলমের নেতৃত্বে স্থানীয়দের সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার ফলে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।

এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পুলিশি তৎপরতা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার এক বাস্তব উদাহরণ।

নাককাটির হাটের এক প্রবীণ বাসিন্দা বলেন, “আগে যেখানে মাদক বিক্রি হতো প্রকাশ্যে, এখন সেখানে তরুণেরা মাদকবিরোধী স্লোগান দিচ্ছে— এটা সত্যিই ইতিবাচক পরিবর্তন।”

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রাজারহাট একদিন হয়ে উঠবে মাদকমুক্ত মডেল উপজেলা।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]