
ডেস্ক নিউজ
আজ ৭ অক্টোবর; রোজ মঙ্গলবার। রাজারহাট উপজেলা মডেল মসজিদে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন আল হেরা ফাউন্ডেশন রাজারহাট।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাইয়াদুর রহমান শাওন, সহ-সভাপতি নুরুজ্জামান মিয়া, মাহিন ইসলাম সহ অন্যান্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক, তোফায়েল আহমেদ, আল হেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়াদুর রহমান, সহ-সভাপতি মাহিন ইসলাম। আলোচকরা বলেন, “আবরার ফাহাদ আমাদের সকলের। তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের স্পন্দন। তাকে নিয়ে দলীয় রাজনীতিকরণ মোটেও কাম্য নয়। তিনি যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়েছেন, আমাদেরও সেভাবে লড়তে হবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।”আলোচনা
শেষে দোয়া পরিচালনা করেন, রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা উমর ফারুক বিল্লাহ।
আপনার মতামত লিখুন :