বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে তিস্তার বন্যার আশঙ্কা, ঘরবাড়িতে পানি প্রবেশ – প্রশাসন সতর্ক অবস্থানে

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ইতোমধ্যে উপজেলার বেশ কয়েকটি গ্রামে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে চলে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা পাড়ের হাতিয়া অন্তপুর, থেতরাই, বুড়াবুড়ি, সাহেবের আলগা, বেগমগঞ্জ ও বজরা ইউনিয়নের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। নৌকাই এখন অনেকের একমাত্র যাতায়াতের ভরসা হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী অনুপস্থিত থাকায় সরকারি সকল দায়িত্ব এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপর বর্তেছে। বন্যা পরিস্থিতি সম্পর্কে একজন সাধারণ নাগরিক ফোনে উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন বলে জানা গেছে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান,

“আমরা ইতোমধ্যে মাঠ প্রশাসনকে সতর্ক করেছি। কোথাও পানি ঢুকে পড়লে দ্রুত তালিকা করে সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”

স্থানীয়দের মতে, গত কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। উজানের পানি নামতে থাকায় নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত ত্রাণ সহায়তা, শুকনো খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা দাবি করেছেন, যেন ২০১৯ সালের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি আর না তৈরি হয়।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও বন্যা মোকাবিলায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]