বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটের সাংবাদিকদের সংগঠন রাজারহাট সাংবাদিক ফোরাম-এর ৩ মাস মেয়াদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাজারহাট সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মো: তারেকুর রহমান ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক জনবাণী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার মো: সোহেল রানা এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মো: এনামুল হক সরকার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার মো: নজির হোসেন। আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন,মো: হামিদুল ইসলাম,মো: আব্দুল হাকিম সবুজ,মো: বেলাল হোসেন,মো: আতাউর রহমান,মো: জাহিদ হাসান,মো: আশিকুর ইসলাম,মো: রোকনুজ্জামান রোকন,মো: দুলাল মিয়া,মো: রাকিবুল হাসান,মো: পলাশ হাসান প্রমুখ। রাজারহাট সাংবাদিক ফোরামের মো: হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য মো: জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]