ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৫:১০ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় শিলখুড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি এস. এম. মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারি এইচ. এম. নূরনবী হুসাইন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিলখুড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মুত্তাল্লিব হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মুসলিম উদ্দিন আনছারী।

ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও এ কর্মশালায় অংশ নেন। বক্তারা বলেন, “দেশের প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, নীতির পরিবর্তন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ত্যাগী কর্মী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”