
অক্টোবর 24, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রাম টু তিস্তা সেকশনের টগরাহাট এলাকায় পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনের নিচে পড়ে মাসুদ রানা (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুদ রানা রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের বাসিন্দা। তিনি এলাকার পল্লী চিকিৎসক মোনায়েম খাঁ এর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মোঃ […]

অক্টোবর 24, 2025
মোঃ বুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর “সবার সাথে, সবার পাশে” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে “মানবিক কুড়িগ্রাম” সংগঠন এর নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৪ অক্টোবর বিকাল ৩টায় শহরের দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক কুড়িগ্রাম। অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, […]

অক্টোবর 24, 2025
জাকির হোসেন শামীম ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে ‘ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশার স্তম্ভের উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব শিববাড়ী গ্রামের ঈদগাহ মাঠে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এসব আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিতে এক ধর্মীয় ও শিক্ষামূলক আবহ […]

অক্টোবর 24, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারীতে জাল টাকাসহ শফিকুল ইসলাম নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্দবেড় ঈদগাহ মাঠের পাশে আবু বক্কর সিদ্দিকের দোকানের কাছ থেকে স্থানীয়রা তাকে আটক করে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৃহস্পতিবার বিকেল […]

অক্টোবর 24, 2025
মোঃ বুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে ইউনিসেফের আর্থিক সহায়তায় এসএসবিসি প্রকল্পের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর’২৫ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাজার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি […]

অক্টোবর 24, 2025
মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা, টঙ্গী ইমাম গুমের দায়ীদের দ্রুত গ্রেফতার, গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও বুয়েটে মুসলিম নারীদের কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের দারুন নাজাত জামে মসজিদ চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই […]

অক্টোবর 24, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্পার্ক ক্যাডেট কোচিং সেন্টার রংপুরের আয়োজনে উৎসব মূখর পরিবেশে শহীদ আবু সাঈদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (২৪ অক্টোবর) ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, আন্ধারিঝাড়, পাইকেরছড়া, জয়মনিরহাট […]

অক্টোবর 24, 2025
এনামুল হক সরকার || রাজারহাট বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখা আয়োজিত অমুসলিম সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৪ অক্টোবর)সকাল সাড়ে নয় ঘটিকায় রাজারহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২৬/০২ আসনে সংসদ […]

অক্টোবর 24, 2025
এনামুল হক সরকার ।। রাজারহাট রাজারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত (১১) এগারোজন আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২৪অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করে থানা পুলিশ। ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো:হামিদুজ্জামান, মেহেদি হাসান, মুক্তা বেগম, আনোয়ার হোসেন, নূরনবী মিয়া,জুয়েল মিয়া, শাকিব ইসলাম, ইমরান হাসমিত, মনসুর আলী, […]

অক্টোবর 24, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক ও মুক্তিযোদ্ধা পার্কের সামনে পার্কিং এলাকায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি জানাজানি হলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল, আব্দুল আউয়াল বিএসসি, ফজলার রহমান, মকবুল হোসেন, মনসুর রহমান, এটিএম […]