
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্পার্ক ক্যাডেট কোচিং সেন্টার রংপুরের আয়োজনে উৎসব মূখর পরিবেশে শহীদ আবু সাঈদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, আন্ধারিঝাড়, পাইকেরছড়া, জয়মনিরহাট ও ভূরুঙ্গামারী ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোট ১০টি ক্লাসরুমে ৩০ জন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা আয়োজনকারীরা জানায় পরীক্ষায় চতুর্থ শ্রেণির ১৪৫ জন এবং পঞ্চম শ্রেণির ৩০০ জনসহ মোট ৪৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০০ শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি আদায় করা হয়, তবে কিছু দারিদ্র্য ও মেধাবীদের জন্য ছিল বিশেষ ছাড়।
এ সময় বিজয়ী দুই ক্লাসের ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থীর জন্য ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া কৃতকার্য ও অকৃতকার্য সকল শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা স্বরূপ একটি করে ফাইল ও কলম দেওয়া হয়।
বিজয়ী শিক্ষার্থীরা পুরষ্কার প্রাপ্ত হয়ে খুশি হয়েছে এবং অভিভাবকগন তাদের সন্তানদের ক্যাডেট কোচিং সেন্টারে পড়াশোনা করাবেন। সুশিক্ষিত করে গড়ে তুলবেন।
মোঃ ফাহিম মুনতাসির জানান, রংপুরের স্পার্ক ক্যাডেট কোচিংটি ২০২৪ সালে ধাপ এলাকায় প্রতিষ্ঠা করে এবং প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি ভূরুঙ্গামারী উপজেলার সন্তান ও বর্তমানে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রঞ্জু আলম।
এছাড়া উক্ত কোচিংয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, রংপুর ক্যাডেট কলেজের এক্স শিক্ষার্থী সাইফ আহনাফ, সাদমান শাহ রিদম, বিলাস সরকার এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এক্স শিক্ষার্থী নাজিফা আদিবা আখিয়া প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ, ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ, সহকারী শিক্ষক আলাউদ্দিন, এবং অভিভাবকবৃন্দসহ অন্যান্য অতিথিরা।
আপনার মতামত লিখুন :