বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সারাদেশে ধ’র্ষণ, অপহরণ ও ই-স-ক-ন নিষিদ্ধের দাবীতে নাগেশ্বীতে বি’ক্ষোভ মি’ছিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী

দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা, টঙ্গী ইমাম গুমের দায়ীদের দ্রুত গ্রেফতার, গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও বুয়েটে মুসলিম নারীদের কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের দারুন নাজাত জামে মসজিদ চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, টঙ্গীর ইমাম সত্য কথা বলার কারণেই গুম হয়েছেন এটা দেশের জন্য লজ্জাজনক। তারা অভিযোগ করেন, ইসকনের ব্যানারে দেশে ধর্মীয় উসকানি ও সন্ত্রাস ছড়ানো হচ্ছে। এখনই এই সংগঠনকে নিষিদ্ধ না করলে সাধারণ মানুষ আন্দোলনে নামবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ইসলাম ও মুসলমানদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

বিক্ষোভে উপস্থিত জনতা হাতে নানা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]