কুড়িগ্রামে ট্রেন দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে ট্রেন দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম টু তিস্তা সেকশনের টগরাহাট এলাকায় পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনের নিচে পড়ে মাসুদ রানা (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুদ রানা রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের বাসিন্দা। তিনি এলাকার পল্লী চিকিৎসক মোনায়েম খাঁ এর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মোঃ মাসুদ রানার মৃত্যু হয়। ঢাকা থেকে নিজ বাড়ি রাজারহাট পৌছানোর আগে কেন্দ্রা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে নিহত হওয়ার ঘটনার কারনের বিষয়ে জনমনে একাধিক মন্তব্য পাওয়া গেছে বলে জানান রাজারহাট থানা পুলিশ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, দূর্ঘটনার বিষয়টি জিআরপি পুলিশ কে অবগত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।