শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রাম-৩ আসনে জটিল সমীকরণ,নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।ধানের শীষ ও লাঙ্গলের মধ্যে হবে ভোটের মূল লড়াই

ডিসেম্বর 3, 2025

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলায় চারটি সংসদীয় আসন। কুড়িগ্রাম-১ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা,কুড়িগ্রাম-২ কুড়িগ্রাম সদর,রাজারহাট ও ফুলবাড়ি উপজেলা,কুড়িগ্রাম -৩ উলিপুর উপজেলা এবং কুড়িগ্রাম-৪ রৌমারী,রাজীবপুর ও চিলমারী উপজেলা।চারটি আসনে একাধিক উপজেলা নিয়ে নির্বাচনী এলাকা হলেও শুধুমাত্র উলিপুর-৩ একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত এই আসনে জটিল সমীকরণের মধ্যে পড়েছে বিএনপি ও জাতীয় পার্টি। দলীয় বিভক্তি কাল হতে […]

ভূরুঙ্গামারীতে প্রতি সোম ও বৃহস্পতিবার বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন পাবে ভুক্তভোগীরা

ডিসেম্বর 2, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বিনামূল্যের জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের পক্ষ থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় ৩৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক […]

শিক্ষকদের কর্মবিরতি! পরীক্ষার দায় পড়েছে অভিভাবক–কর্মকর্তাদের ওপর

ডিসেম্বর 2, 2025

রাশিদুল ইসলাম রাশেদ ।। কুড়িগ্রাম (২ ডিসেম্বর) প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরুর প্রথম দিনেই শিক্ষক ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে কুড়িগ্রামে। তিন দফা দাবিতে কর্মবিরতিতে থাকা শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন না করায় অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর পড়েছে পরীক্ষা নেওয়ার দায়িত্ব। এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের ১ হাজার ২৪০টি […]

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

ডিসেম্বর 2, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে গত ৭২ ঘণ্টায় ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে […]

কুড়িগ্রাম-৩ আসনে ভোটের মাঠে জোয়ার তুলেছেনবিএনপির মনোনীত প্রার্থী তাসভীর-উল-ইসলাম

ডিসেম্বর 2, 2025

মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ভোটের মাঠে জোয়ার তুলেছেন জননেতা তাসভীর-উল-ইসলাম। খোঁজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৭, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বিএনপি দলীয় ভাবে জননেতা তাসভীর-উল-ইসলামকে প্রার্থী হিসেবে […]

চিলমারীতে ক্রীড়া আনন্দ উৎসব-২০২৫ অনুষ্ঠিত

ডিসেম্বর 2, 2025

মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশ গ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে […]

ভূরুঙ্গামারীর ভাসানী এলাকায় ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

ডিসেম্বর 2, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে থানায় খবর দিলে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে […]

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

ডিসেম্বর 2, 2025

আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেঁকে বসেছে তীব্র শীত। মঙ্গলবার ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগেই এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা। রাজারহাট আবহাওয়া […]

কুড়িগ্রামের একটি আসনে স্বস্তি, তিনটিতে অস্বস্তিতে বিএনপি

ডিসেম্বর 2, 2025

আরিফুল ইসলাম রিগান ।। কুড়িগ্রাম তফসিল ঘোষণার আগেই কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন ভোটারদের কাছে যাচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ নির্বাচনমুখী দলগুলো। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপিতে স্বস্তি থাকার কথা থাকলেও জামায়াতে ইসলামীসহ ‘আটদলীয় জোট’ এবং জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন দলটির নেতাকর্মীরা। গত তিনটি সংসদ নির্বাচনে আসনগুলো […]

কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিসেম্বর 1, 2025

২০০৯ সালের ২১ মে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন আসামি। আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম কুড়িগ্রামে এক কিশোরী ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দিয়েছে আদালত । কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস সোমবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী […]

Verified by MonsterInsights