শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ব্যারিস্টার ফুয়াদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে এবি পার্টির বিক্ষোভ মিছিল

ডিসেম্বর 7, 2025

মাসুদ রানা ।। কুড়িগ্রাম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের সবুজ পাড়াস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামন […]

উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

ডিসেম্বর 7, 2025

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।‎‎রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‎‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উলিপুরের উন্নয়ন কর্মকাণ্ড আরও […]

ভালবাসার মানুষকে হারিয়ে বিষণ্ণতায় পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা

ডিসেম্বর 6, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে মৃত্যুঞ্জয় রায় (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুঞ্জয় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী ছিলেন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তিনি […]

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির

ডিসেম্বর 6, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। তার নেতৃত্বে ৭ সদস্যের মনিটরিং সেল কার্যক্রম পরিচালনা করবেন এবং এই টিমের প্রধান থাকবেন মোহাম্মদ আলী […]

নাগেশ্বরীতে রাতের আঁধারে সার পাচারের চেষ্টা, ৪ টন জব্দ

ডিসেম্বর 6, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়নের এক বিএডিসি অনুমোদিত সার ডিলারের বিরুদ্ধে রাতের আঁধারে সার সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় মাস্টারমোড় এলাকা থেকে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিএডিসি ডিলার মোছা হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে রাত […]

কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস

ডিসেম্বর 5, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল বাতাসে জনজীবন নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কষ্ট আরও বেড়েছে, এতে করে তারা ঠিকমতো কাজে বের হতে পারছেন না। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, জেলার ১৬ নদনদীর […]

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ডিসেম্বর 5, 2025

অনলাইন ডেস্ক নিউজ কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতকরণের […]

ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার, এক নজর দেখতে মানুষের ঢল

ডিসেম্বর 4, 2025

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে দুর্বল অবস্থায় শকুনটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে নারী-পুরুষ, শিশুসহ শত শত কৌতূহলী মানুষ ভিড় করেন […]

ভূরুঙ্গামারী উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আরিফুল সদস্য সচিব রাজু ২৬ সদস্যের কমিটি গঠন

ডিসেম্বর 3, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি সত্য প্রচারে অঙ্গীকারবদ্ধ জাতীয়তাবাদী সংগঠন জিয়া সাইবার ফোর্স–জেডসিএফ ভূরুঙ্গামারী উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ৩ ডিসেম্বর জেডসিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিনহাজুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম সুজন কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটিতে ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কমিটিতে মোট ২৬ সদস্য স্থান পেয়েছেন। ঘোষিত দায়িত্বশীলদের মধ্যে আহ্বায়ক: মোঃ […]

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস

ডিসেম্বর 3, 2025

অনলাইন নিউজ ডেস্ক বুধবার (৩ ডিসেম্বের) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, দিনে দিনে শীত আরও প্রকট হচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও […]

Verified by MonsterInsights