ভূরুঙ্গামারী উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আরিফুল সদস্য সচিব রাজু ২৬ সদস্যের কমিটি গঠন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন /
ভূরুঙ্গামারী উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আরিফুল সদস্য সচিব রাজু ২৬ সদস্যের কমিটি গঠন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

সত্য প্রচারে অঙ্গীকারবদ্ধ জাতীয়তাবাদী সংগঠন জিয়া সাইবার ফোর্স–জেডসিএফ ভূরুঙ্গামারী উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

৩ ডিসেম্বর জেডসিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিনহাজুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম সুজন কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কমিটিতে মোট ২৬ সদস্য স্থান পেয়েছেন।

ঘোষিত দায়িত্বশীলদের মধ্যে আহ্বায়ক: মোঃ আরিফুল ইসলাম ও সদস্য সচিব সুজনুর রহমান রাজু। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক: মোঃ রাকিবুল হাসান, মোঃ হাসিবুল শিকদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ লিয়াকত ইসলাম, মোঃ মোস্তাক আহমেদ, মোঃ নিয়াজ মোর্শেদ তানি, মোঃ সাদমান জিসান জাদু, মোঃ লাভলু হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম, জি. এম. শাকিব হাসান, মোঃ মনিরুজ্জামান, মোঃ সুমন আলী তরফদার। সদস্যদের মধ্যে রয়েছে মোঃ আবু সায়েম স্বপন, মোঃ আমিনুর রহমান, মোঃ রাহিমুল ইসলাম রাহাদ, মোঃ রিপন মোল্লা, মোঃ তফিকুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ এরশাদুল হক, মোঃ ইমদাদুল হাসান, মোঃ সোহেল রানা।

জিয়া সাইবার ফোর্সের উপজেলা নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি ভূরুঙ্গামারী উপজেলায় দেশপ্রেম, ডিজিটাল সচেতনতা ও সত্য–তথ্যভিত্তিক প্রচার কার্যক্রম আরও গতিশীল করবে।