শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জানুয়ারি ৮, ২০২৬

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যেতে বসা এই লোকজ খেলাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর ঢল নামে, ফলে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকায় এ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কুড়িগ্রামসহ বিভিন্ন […]

অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্পর্শ ফাউন্ডেশন

জানুয়ারি ৭, ২০২৬

মাইদুল ইসলাম মামুন।। নাগেশ্বরী প্রতিনিধি সারা দেশে জেঁকে বসা তীব্র শীতের মধ্যে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতের এই কষ্ট কিছুটা লাঘব করতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন স্পর্শ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে নাগেশ্বরী উপজেলার ২ নম্বর রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজার এলাকায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের […]

উলিপুরে পরিত্যক্ত চালকলে সরকারি চাল বরাদ্দ দেখিয়ে নিম্নমানের চাল সংগ্রহ

জানুয়ারি ৭, ২০২৬

সোহেল রানা ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আমন সংগ্রহ/২০২৫–২০২৬ মৌসুমে সরকারি সিদ্ধ চাল সংগ্রহে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। পরিত্যক্ত ও দীর্ঘদিন ধরে অচল চালকলের নামে বরাদ্দ দেখিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের চাল সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চালকল মালিক ও স্থানীয়রা। খাদ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উলিপুর উপজেলার ৪৮টি লাইসেন্সধারী […]

নাগেশ্বরীতে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ ৩টি অটোরিকশা জব্দ, আটক ৩

জানুয়ারি ৭, ২০২৬

মোঃ মাইদুল ইসলাম ।। কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী থানার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় থান কাপড়সহ তিনটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, মাদক ও অবৈধ […]

ভারপ্রাপ্ত সুপারের অনিয়ম ঢাকতে সংবাদের প্রতিবাদ, অনিয়ম ও ৬ মাস বেতন বন্ধ জেনেও নীরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

জানুয়ারি ৭, ২০২৬

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় অনিয়ম ও প্রশাসনিক অচলাবস্থা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং মামলা করার হুমকিকে কেন্দ্র করে নতুন করে প্রশাসনিক ও আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম আড়াল করতেই প্রকাশিত সংবাদকে “মিথ্যা ও বানোয়াট” আখ্যা দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লিজা আক্তার হত্যা মামলার এক আসামি গ্রেফতার

জানুয়ারি ৭, ২০২৬

নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত লিজা আক্তার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনার এক বছর পাঁচ মাস পর তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত আসামির নাম মাহতাব হোসেন রুদ্র (২৫)। তিনি কহিদুর রহমান ও মাসেদা বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রামেশ্বর শর্মা গ্রামে। […]

নাগেশ্বরীর কচাকাটা ইউনিয়নে জাতীয় পার্টির ২০০ ভোটার বিএনপিতে যোগদান

জানুয়ারি ৭, ২০২৬

মো. আবুসাঈদ ইসলাম ।। নাগেশ্বরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জোরালো তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির প্রায় ২০০ জন ভোটার বিএনপিতে যোগদান করেন। স্থানীয় […]

চুরির গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা, রৌমারীতে এলাকায় চাঞ্চল্য

জানুয়ারি ৭, ২০২৬

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি বড় ষাঁড় গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামে। ভুক্তভোগী মোঃ রাসেল আহমেদ (১৯), পিতা মোঃ আব্দুল মতিন, সাং- পশ্চিম মিয়ার চর। পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ […]

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

জানুয়ারি ৭, ২০২৬

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর বিওপির আওতাধীন আজওয়াটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে […]

ফেলানী হত্যার ১৫ বছর: “আমার মেয়েকে হত্যার বিচার হলে সীমান্তে আর কোন মানুষকে হত্যার সাহস পাবে না বিএসএফ” ——নুরুল ইসলাম নুরু

জানুয়ারি ৭, ২০২৬

২০১১ সালে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের হত্যার ১৫ বছরেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার; সীমান্ত হত্যা বন্ধের দাবি জোরালো মাসুদ রানা ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হবে আগামীকাল বুধবার। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় […]

Verified by MonsterInsights