বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীর কচাকাটা ইউনিয়নে জাতীয় পার্টির ২০০ ভোটার বিএনপিতে যোগদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মো. আবুসাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জোরালো তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির প্রায় ২০০ জন ভোটার বিএনপিতে যোগদান করেন। স্থানীয় নেতা মো. আউয়াল আর্মির নেতৃত্বে আয়োজিত এ যোগদান ও মতবিনিময় সভায় প্রায় ৪০০ জন ভোটার উপস্থিত ছিলেন। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উত্তাপ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানার সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শামিমা রহমান আপন। তিনি বলেন,
“কিছু দল এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যেতে হলে নামাজ, রোজা, হজ ও যাকাত আদায় করতে হয়—কোনো প্রতীকে ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এবং ধানের শীষ প্রতীক বিজয়ী হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কোনো মা-বোন বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে দিনের শুরু থেকে বিকেল পর্যন্ত কচাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। নেতারা দাবি করেন, সাধারণ মানুষের প্রত্যাশা এবার বিএনপির দিকেই ঝুঁকছে।

এ সময় কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তোলাব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা থেকে ঘরে ঘরে প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের কাছে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]