
অক্টোবর 11, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য প্রকাশ করেছে উপজেলা বিএনপি। দলীয় প্যাডে দেওয়া তালিকাটি রবিবার (১১ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নকে সরবরাহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। দলীয় প্যাডে গোলাম রসুল রাজা উল্লেখ করেন, সার ডিলার নিয়োগ নিয়ে […]

অক্টোবর 11, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে সুপারিনটেনডেন্ট ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। নিয়োগে জাল স্বাক্ষর ও ভুয়া রেজুলেশন তৈরির অভিযোগও করেছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি উপজেলার নায়কেরহাট দারুস সুন্নাত দ্বিমুখী […]

অক্টোবর 6, 2026
আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক, কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে এতিম ও অসহায় শিশুদের জন্য আশ্রয়, শিক্ষা ও মাতৃস্নেহের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিলকিছ বানু। ২০০৯ সালে মাত্র ১৩ শিশুকে নিয়ে শুরু করা তাঁর উদ্যোগে বর্তমানে ৭৪ শিশু বসবাস করছে। শিশুদের পড়াশোনার জন্য গড়ে তোলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। বিলকিছ বানুর এই মানবিক উদ্যোগে শুরু থেকেই পাশে […]

সেপ্টেম্বর 6, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে কলেজছাত্র রেজাউল আহছান বিজয় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের দক্ষিণ ব্যাপারীরহাট স্কুল অ্যান্ড […]

জানুয়ারি 7, 2026
মাইদুল ইসলাম মামুন।। নাগেশ্বরী প্রতিনিধি সারা দেশে জেঁকে বসা তীব্র শীতের মধ্যে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতের এই কষ্ট কিছুটা লাঘব করতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন স্পর্শ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে নাগেশ্বরী উপজেলার ২ নম্বর রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজার এলাকায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের […]

জানুয়ারি 7, 2026
মো. আবুসাঈদ ইসলাম ।। নাগেশ্বরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জোরালো তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির প্রায় ২০০ জন ভোটার বিএনপিতে যোগদান করেন। স্থানীয় […]