অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্পর্শ ফাউন্ডেশন


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন /
অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্পর্শ ফাউন্ডেশন

মাইদুল ইসলাম মামুন।। নাগেশ্বরী প্রতিনিধি

সারা দেশে জেঁকে বসা তীব্র শীতের মধ্যে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতের এই কষ্ট কিছুটা লাঘব করতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন স্পর্শ ফাউন্ডেশন

সংগঠনটির উদ্যোগে নাগেশ্বরী উপজেলার ২ নম্বর রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজার এলাকায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুর ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবিউল্লাহ (অবসরপ্রাপ্ত ম্যানেজার, জনতা ব্যাংক), স্পর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা আ. মোনাইম, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম নাঈম, সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক চেতনাকে ধারণ করে সমাজের বিত্তবানসহ সকল শ্রেণির মানুষের উচিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

বক্তারা আরও বলেন, শীতকালীন দুর্ভোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতা নিয়ে সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন স্পর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ রানা। উপস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাহাবুর রহমান।