বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় প্রকাশ করল বিএনপি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য প্রকাশ করেছে উপজেলা বিএনপি। দলীয় প্যাডে দেওয়া তালিকাটি রবিবার (১১ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নকে সরবরাহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।

দলীয় প্যাডে গোলাম রসুল রাজা উল্লেখ করেন, সার ডিলার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সার ডিলার নিয়োগ সরকারের প্রশাসনিক দপ্তরের মাধ্যমে হয় এবং এ নিয়োগে দলের কোনো সম্পৃক্ততা নেই। তবে নতুন নিয়োগ পাওয়া ডিলারদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছে উপজেলা বিএনপি।

তালিকা অনুযায়ী, নাগেশ্বরী পৌরসভার মেসার্স ফারাজি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু তাহেরকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। দলীয় প্যাডে বলা হয়েছে, তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রামখানা ইউনিয়নের মেসার্স শামীম রেজা জুয়েলের স্বত্বাধিকারী শামীম রেজা জুয়েল ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। তিনি রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাসুদ পারভেজের ছোট ভাই।

রায়গঞ্জ ইউনিয়নের মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম নাগেশ্বরী মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে বিএনপির সক্রিয় কর্মী।

হাসনাবাদ ইউনিয়নের মেসার্স কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আ. আজাদ আলীকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদের বড় ভাই এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী বলা হয়েছে। বেরুবাড়ী ইউনিয়নের কোহিনুর ট্রেডার্সের স্বত্বাধিকারী কোহিনুর বেগম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শফি মোল্লার স্ত্রী ও ইউনিয়ন বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বলে তালিকায় উল্লেখ রয়েছে।

ভিতরবন্দ ইউনিয়নের মেসার্স সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রতন মিয়াকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় করানো হয়েছে। তাঁর বাবা আব্বাস আলী চান মেম্বার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি বলে দলীয় প্যাডে বলা হয়েছে। কেদার ইউনিয়নের মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. ইয়াসমিন খাতুন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব প্রভাষক মোহাম্মদ আলীর স্ত্রী।

কচাকাটা ইউনিয়নের মেসার্স ক্বারী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমানের পরিচিতিতে উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম আলমের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। বল্লভেরখাস ইউনিয়নের মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রশিদ সরকারকে ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী বলা হয়েছে। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আলমগীরের বাবা বলে তালিকায় উল্লেখ রয়েছে।

সন্তোষপুর ইউনিয়নের মেসার্স খালেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমানকে নিজের ঘনিষ্ঠ আত্মীয় ও বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আজিজুল হক। নেওয়াশী ইউনিয়নের মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়নের মেসার্স রিদম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রওশন আলী খান নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আফরোজা বেগমের স্বামী বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে। সেখানে আফরোজা বেগমের সঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের পারিবারিক সম্পর্কের কথাও বলা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের মেসার্স ইয়াকুব আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বলে তালিকায় উল্লেখ রয়েছে। কালীগঞ্জ ইউনিয়নের মেসার্স দিপালী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্রী দিপু চন্দ্র সরকারকে বিএনপি-সমর্থিত পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য বলা হয়েছে। নুনখাওয়া ইউনিয়নের মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

দলীয় প্যাডে ১৫ জন ডিলারের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁদের দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সার ডিলার নিয়োগে বিএনপির সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক।

ট্যাগ: · · · · · · · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]