বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ কুড়িগ্রাম নিউজ

নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় প্রকাশ করল বিএনপি

অক্টোবর 11, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য প্রকাশ করেছে উপজেলা বিএনপি। দলীয় প্যাডে দেওয়া তালিকাটি রবিবার (১১ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নকে সরবরাহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। দলীয় প্যাডে গোলাম রসুল রাজা উল্লেখ করেন, সার ডিলার নিয়োগ নিয়ে […]

যে কর্মকর্তার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক

অক্টোবর 1, 2026

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা বদলিতে নজিরবিহীন অনিয়মের অভিযোগ উঠেছে। বদলি নীতিমালার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্য অনিয়মে শিক্ষক বদলি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষক নেতৃবৃন্দ। অনুসন্ধানে অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিসের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক […]

‘বাংলাদেশে যেকোনো ছাত্র সংসদ নির্বাচন হলে শিবির জিতবে’: সিবগাতুল্লাহ

সেপ্টেম্বর 27, 2026

ডেস্ক নিউজ দেশের যেকোনো জায়গায় অবাধ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর টাউনহলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা […]

এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী, মাসে সরকারি বেতন সাড়ে ৪ লাখ টাকা

সেপ্টেম্বর 25, 2026

রাজারহাট প্রতিনিধি | হামার কুড়িগ্রাম সারি সারি বেঞ্চ। অথচ শ্রেণিকক্ষে শিক্ষার্থী মাত্র একজন। বই হাতে একা বসে আছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার। শিক্ষকের অপেক্ষায় থাকলেও বেশ কিছুক্ষণ পরও শ্রেণিকক্ষে আসেননি কোনো শিক্ষক। পাশের কক্ষে কয়েকজন শিক্ষক-কর্মচারীকে গল্প-আড্ডা ও মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত থাকতে দেখা গেছে। কোনো কক্ষে এক শিক্ষিকা নিজের শিশুকে মেঝেতে শুইয়ে রেখেছেন। […]

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার

সেপ্টেম্বর 25, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৭ বোতল ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, পূর্ব ফুলমতি এলাকার তুহিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তুহিন মিয়া (২১) ও নাওডাঙ্গা এলাকার শাকিল মিয়া (২২)কে […]

কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি, বিপাকে দিনমজুর ও পরিবহনশ্রমিকরা

সেপ্টেম্বর 24, 2026

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টির পাশাপাশি আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, অটোরিকশাচালক ও দিনমজুরসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও […]

কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা, উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ

সেপ্টেম্বর 23, 2026

মোঃ আরিফুল ইসলাম রিগ্যান কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে আদেশের […]

জনতার অনুরোধে কুড়িগ্রাম পৌরসভা মেয়র পদে ফের লড়ার ঘোষণা নুর ইসলাম নুরুর

সেপ্টেম্বর 5, 2026

আশির্বাদ রহমান ।। বিশেষ প্রতিনিধি আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের অনুরোধেই তিনি নির্বাচনী মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পৌরসভার নাজিরা এলাকার কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে […]

কুড়িগ্রাম সদরে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগস্ট 31, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম থানাধীন কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শাওন কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ […]

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নেসকো অফিসে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা

আগস্ট 12, 2026

ডেস্ক ‍নিউজ কুড়িগ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে নেসকো অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তারা শহর ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য এবং দীর্ঘ লোডশেডিং নিয়ে প্রশ্ন তোলেন। জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, কুড়িগ্রাম শহরে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও ইউনিয়ন পর্যায়ে পরিস্থিতি ভিন্ন। তবে নেসকো কর্মকর্তারা তাদের […]