শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ইটভাটার জন্য আবাদী জমির মাটি উত্তোলন, ফোন পেয়ে ঘটনাস্থলে প্রশাসন

জানুয়ারি 12, 2026

মোঃ মাইনুল ইসলাম ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাত ভিটা এলাকায় আবাদী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জানা যায়, চলমান রাস্তা সংস্কারকাজ চলাকালে মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারণে রাস্তার দুই পাশ ভেঙে পড়ে। বিষয়টি লক্ষ্য করে রাস্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা […]

নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত, ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক

জানুয়ারি 12, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় […]

নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও দুই লক্ষ টাকা অর্থদন্ড

জানুয়ারি 12, 2026

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামারে অবস্থিত মেসার্স এজেপি ব্রিকস ইটভাটার মালিককে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত মাটি সংগ্রহ ও ইট প্রস্তুত করার অপরাধে দুই লাখ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা […]

কুড়িগ্রামে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

জানুয়ারি 12, 2026

উপজেলা প্রতিনিধি, রৌমারী উপজেলা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১২ জানুয়ারি) ভোরের মধ্যে। রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-১০৬৩ নম্বরের নিকটবর্তী স্থানে এই ঘটনা […]

কুড়িগ্রামে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী নিখোঁজ

জানুয়ারি 12, 2026

মাইদুল ইসলাম মামুন || নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন সন্তানের জননী এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সহিদুল ইসলাম বাবলু পলাতক থাকায় ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বানিয়ার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সকালে ঘরের ভেতরে ওই নারীর গলাকাটা […]

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ,আগামীকাল বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

জানুয়ারি 11, 2026

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দফায় দফায় পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড […]

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে দুদকের অভিযান ৫২১ মে. টন ধান ও ৩৫ মে. টন চাল উধাও

জানুয়ারি 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে খাদ্য গোডাউনে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে ৮ টি গোডাউনে ৫২১ মেট্রিকটন ধান ও সাড়ে ৩৫ মেট্রিকটনের বেশি চালের হদিস পাওয়া পায়নি। এছাড়াও গোডাউনে মজুদ অনেক চালেই পোকাধরা ও খাবার অনুপোযোগ্য। ১১ জানুয়ারি সারাদিন দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচালক মো: সাবদারুল ইসলাম সাংবাদিকদের সামনে এসব […]

উলিপুরে কলাই ক্ষেত থেকে ময়ূর আটক, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করল প্রশাসন

জানুয়ারি 11, 2026

জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম ‎কুড়িগ্রামের উলিপুরে কলাই ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় একটি ময়ূর আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায়। খবর পেয়ে রোববার (১১ জানুয়ারি) দুপুরে ময়ুরটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে প্রশাসন।‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকায় কলাই ক্ষেতে বিলুপ্তপ্রায় কয়েকটি ময়ূর উড়ে এসে স্থান নেয়। এরপর লোকজন ময়ুর গুলোকে […]

নাগেশ্বরীর কচাকাটায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমরমা মাটি কাটার ব্যবসা

জানুয়ারি 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমরমা ভাবে চলছে অবৈধ মাটি কাটার কার্যক্রম। ফসলি জমিতে মাটি না কাটার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ জারি করা হলেও কার্যত কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, একটি জমি থেকে অতিরিক্ত পরিমাণ মাটি কাটার পাশাপাশি আশপাশের চাষ করা […]

কুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জানুয়ারি 11, 2026

মোঃ বুলবুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর দীর্ঘদিন ধরে অবহেলার শিকার ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বিশেষ নজর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্বে একাধিকবার দাবি-দাওয়া জানানো হলেও সেগুলো কার্যকরভাবে আমলে নেয়া হয়নি। এবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এসব সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের […]

Verified by MonsterInsights