নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও দুই লক্ষ টাকা অর্থদন্ড


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন /
নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও দুই লক্ষ টাকা অর্থদন্ড

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামারে অবস্থিত মেসার্স এজেপি ব্রিকস ইটভাটার মালিককে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত মাটি সংগ্রহ ও ইট প্রস্তুত করার অপরাধে দুই লাখ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফুদ্দীন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।