
জুলাই 31, 2025
নিউজ ডেস্ক সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। দুপুরের দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

জুলাই 31, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন ছাড়াও সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ […]

জুলাই 31, 2025
নিউজ ডেস্ক মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে খুঁজতে গিয়ে তাঁর ছোট ভাইও ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল আহমদ (২৭)। তিনি ডোমাবাড়ি এলাকার মজম্মিল আলীর ছেলে ও […]

জুলাই 31, 2025
নিউজ ডেস্ক গাজায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট সূত্রগুলো। গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া অবরুদ্ধ এ উপত্যকার হাসপাতালগুলো দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে আরও ৭ জনের মৃত্যুর খবর দিয়েছে। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, গতকাল উত্তর গাজায় ঢুকতে থাকা ট্রাকগুলো থেকে ত্রাণ […]

জুলাই 30, 2025
ডেস্ক রিপোর্ট সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের নাখালপাড়ার ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টি জানান […]

জুলাই 30, 2025
ডেস্ক রিপোর্ট উন্নয়ন কাজের জন্য ১ আগস্ট (শুক্রবার) রংপুর বিভাগের তিন জেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। রোববার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার […]

জুলাই 30, 2025
মোঃ মশিউর রহমান বিপুল, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কিং কোবরার ছোবলে এক অভিজ্ঞ সাপুড়ে প্রাণ হারিয়েছেন। ঘটনার পর, ওই বিষাক্ত সাপটিকেই কাঁচা চিবিয়ে খেয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেন আরেকজন পরিচিত ওঝা ও সাপুড়ে। স্থানীয়ভাবে ঘটনাটি কুসংস্কার ও ঝুঁকিপূর্ণ লোকজ বিশ্বাসের একটি ভয়াবহ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লভের […]

জুলাই 30, 2025
মো: দিদার আহমেদ জীবন, বিশেষ প্রতিনিধি ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা এরশাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার পর উলিপুর থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, এরশাদুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে সরকারি […]

জুলাই 30, 2025
শাহজাহান খন্দকার, বিশেষ প্রতিনিধি, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বিশ্বনাথ পাল নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানের সময় বিশ্বনাথ পালকে বালু বিক্রিরত […]

জুলাই 30, 2025
মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে উপড়ে পরা শতবর্ষী বট গাছ সরানোর দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, […]