বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সড়কে এক মাস গাছ পরে থাকলেও গাছ না সরানোতে মানব বন্ধন

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম‎, বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কে উপড়ে পরা শতবর্ষী বট গাছ সরানোর দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, স্থানীয় আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, শিক্ষার্থী নাইম, মইদাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক মাস ধরে সড়কে পরে আছে গাছটি। স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে বারবার অবগত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তারা আরো বলেন, চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে গাছটি অপসারণ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।

উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসনে আমরা আজ একত্রিত হয়েছি। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাছটি অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো।

মানববন্ধনে এসে পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু গাছটি অপসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎গত ৫ জুলাই (২০২৫) গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। এতে ইউনিয়নের মইদাম, বাঁশজানী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সড়ক পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে ভোগান্তির শেষ নেই।

‎এ বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, গাছটি অপসারণের কাজ শুরু হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে সড়ক থেকে গাছটি সরিয়ে নেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]