বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

‘জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর’

জুলাই 29, 2025

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ন্যায়বিচার মানে কেবল শাস্তি নয়—ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। মঙ্গলবার ঢাকায় একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান ও […]

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই 29, 2025

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। একইসঙ্গে চট্টগ্রামসহ চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কবার্তায় […]

তিস্তায় পানি বাড়ছে, ডালিয়া বিপৎসীমায়

জুলাই 29, 2025

ডেস্ক নিউজ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি পৌঁছেছে বিপদসীমায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সন্ধ্যা ৬টায় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যা বিপদসীমার সমান। পানি […]

রাজারহাটে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন উপজেলা জামায়াতের আমির

জুলাই 29, 2025

রাজারহাট প্রতিনিধি দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ২৯ জুলাই সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি জরাজীর্ণ গ্রামীণ সড়কে ফিরে এসেছে চলাচলের পরিবেশ।স্থানীয়দের আবেদন শুনে এগিয়ে আসে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ।দলীয় ব্যানার ছাপিয়ে উপজেলা জামায়াতের আমির কফিল উদ্দিনের নেতৃত্বে চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কার করে এলাকার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলার […]

সাংবা‌দিক আ‌রিফ‌কে নির্যাতন: সাবেক ডি‌সি সুলতানা ও তিন ম্যাজিস্ট্রেটের বিরু‌দ্ধে চার্জশিট

জুলাই 29, 2025

বাংলা ট্রিবিউ‌নের কু‌ড়িগ্রা‌ম প্রতি‌নি‌ধি মো. আ‌রিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে রা‌তের আঁধা‌রে বা‌ড়ি থে‌কে তু‌লে নি‌য়ে নির্যাতনের মামলায় কু‌ড়িগ্রা‌মের সা‌বেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ও তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশিট জমা দি‌য়েছে পু‌লিশ ব্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেশন (‌পি‌বিআই)।  মঙ্গলবার (২৮ জুলাই) বিকা‌লে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও পি‌বিআই রংপু‌রের প‌রিদর্শক রায়হানুল রাজ দুলাল […]

মাদক নির্মূল অভিযানে স্থলবন্দরের ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

জুলাই 29, 2025

মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসেল মিয়া (২৩) নামের এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের হযরত আলীর ছেলে এবং সোনাহাট স্থলবন্দরের পাথর ব্যবসায়ী। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও […]

এ যেনো এই যুগের “রহিম রুপভান”

জুলাই 29, 2025

মোঃ মশিউর রহমান বিপুল, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বয়সে অনেক ছোট এক যুবকের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক থেকেই এ মৃত্যুর সূত্রপাত। এ ঘটনায় সন্দেহভাজন প্রেমিককে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। জানা গেছে, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বাঙ্গালপাড়া গ্রামের ৬২ বছর বয়সী রোকেয়া […]

গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার দ্বিতীয় দিনের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন

জুলাই 29, 2025

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা দ্বিতীয় দিনের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ সমাজকে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম […]

ভূরুঙ্গামারীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম’র পুরস্কার বিতরন

জুলাই 29, 2025

মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে […]