বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

এ যেনো এই যুগের “রহিম রুপভান”

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল, বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বয়সে অনেক ছোট এক যুবকের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক থেকেই এ মৃত্যুর সূত্রপাত। এ ঘটনায় সন্দেহভাজন প্রেমিককে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বাঙ্গালপাড়া গ্রামের ৬২ বছর বয়সী রোকেয়া বেগম,
যিনি মৃত নুরুল হকের বিধবা স্ত্রী, তাঁর সঙ্গে পার্শ্ববর্তী ছত্রজিৎ গ্রামের ১৯ বছর বয়সী মিথুন রায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এ সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা চলছিল এবং কয়েক মাস আগেও গ্রামে এ নিয়ে সালিশ হয়।
তবে তাতে সম্পর্কের অবসান হয়নি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্যমতে, গত শনিবার রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন মিথুন, কিন্তু রোকেয়া বেগম তাতে রাজি না হলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরপর রোকেয়া বেগম শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাঁকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে রেফার করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে সোমবার রাতে তিনি মারা যান।

এদিকে, ঘটনার সময় এলাকাবাসী মিথুনকে রোকেয়ার বাড়ি থেকেই আটক করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখে।
পরে বৃদ্ধার মৃত্যুর পর সোমবার সকালে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তসলিম উদ্দিন জানান, বৃদ্ধা রোকেয়া বেগমের সঙ্গে যুবক মিথুনের সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর রাজারহাটজুড়ে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]