বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

১ আগস্ট রংপুরের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

উন্নয়ন কাজের জন্য ১ আগস্ট (শুক্রবার) রংপুর বিভাগের তিন জেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

রোববার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ২১ জুলাই জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে রংপুর বিভাগের কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সেসময় সংশ্লিষ্টরা বলছেন, দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। রংপুর বিভাগের দুই জেলা- গাইবান্ধা ও লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো চালু করতে তিন ঘণ্টা সময় লাগবে। তবে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিজ্ঞাপন

আরও সংবাদ

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

কুড়িগ্রামে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর 28, 2026

ফজলুল করীম ফরাজী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামে তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ব্যবহার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কুড়িগ্রামে ফাইট আনটিল লাইট (ফুল)-এর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় […]

রাজারহাটে ২১ বছর ধরে অসহায় মানুষের পাশে কাজল

অক্টোবর 26, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, তবু অসহায় মানুষের সেবায় নিয়মিত সময় ও অর্থ ব্যয় করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর রহমান কাজল (৩৯)। প্রায় ২১ বছর ধরে তিনি অসহায় মানুষের গোসল, চুল-দাড়ি ও নখ কাটানো, খাবার এবং পোশাকের ব্যবস্থা করে আসছেন। এ কাজে তাঁকে উৎসাহ ও সহযোগিতা দেন স্ত্রী মারুফা আক্তার লিপি। কাজল নাজিমখান ইউনিয়নের বেটুবাড়ি […]