কচাকাটায় ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


Hamar Kurigram প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন /
কচাকাটায় ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি | ৩০ জুলাই, ২০২৫

এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা শাখা।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে কচাকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ও ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার বর্তমান সভাপতি মোশাররফ হোসেন।বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মঈনুল ইসলাম এবং কচাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবির।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচাকাটা থানা শিবিরের সাবেক সভাপতি আলেফ উদ্দিন ও কামরুজ্জামান, আইডিয়াল স্কলার্স ফোরামের প্রতিনিধি রফিকুল ইসলাম পাইলটসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন কচাকাটা থানা শিবিরের সভাপতি মাহমুদুন্নবী আতিক।সংবর্ধনার শুরুতে ‘জুলাই স্মৃতি ডকুমেন্টারি’ প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠানের শেষাংশে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।সংগঠনের নেতারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।