বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

কোন মন্ত্রে মাত করল ‘সাইয়ারা’

আগস্ট 6, 2025

নিউজ ডেস্ক ৪৫ কোটি বাজেটের এ সিনেমা মুক্তির প্রথম দিনই তুলে নেয় ২০ কোটি রুপি। দুই নতুন মুখকে পরিচয় করিয়ে দিয়ে নির্মাতা মোহিত সুরি মাত করে দিয়েছেন। এখন পর্যন্ত সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। ধারণা করা হচ্ছে, এ সিনেমার আয় ৩৫০ কোটি পর্যন্ত যেতে পারে। ‘সাইয়ারা’ খুব একটা ব্যতিক্রমী প্লটের গল্প নয়। বরং […]

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আগস্ট 6, 2025

নিউজ ডেস্ক দুই বছর আগেই রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে মির্জা সাখাওয়াত হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬–এর বিচারক মোছা. কামরুন্নাহার আজ সোমবার এ রায় দেন। রায় ঘোষণার পর মির্জা সাখাওয়াতকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ১ কোটি টাকা যৌতুকের জন্য মোহাম্মদপুরের […]

রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট 5, 2025

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তারা। এ অভিযোগ তুলে গত রবিবার ৩ আগস্ট […]

ভূরুঙ্গামারীতে জুলাইয়ের চেতনায় রাজপথে জামায়াতের গণমিছিল

আগস্ট 5, 2025

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট ) বিকেলে আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে শুরু হয়ে একটি গণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় বাসষ্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল ও […]

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে উলিপুরে জামায়াতের গণমিছিল – হাজারো জনতার ঢল

আগস্ট 5, 2025

মোহাম্মদ দিদার আহমেদ জীবন ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে মিছিলটি কাচারী মোড় পর্যন্ত গিয়ে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী, ছাত্র-যুবক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় গণআন্দোলনের দৃপ্ত […]

ভূরুঙ্গামারীতে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট 5, 2025

মোঃ মাইদুল ইসলাম স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিজয় মিছিল। ৫ আগষ্ট, মঙ্গলবার সকাল ১০টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। কর্মসূচির শুরুতেই স্বৈরাচারী শাসনামলে শহীদ হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় […]

১০ বছর পর দেব–শুভশ্রীর হাতে হাত

আগস্ট 5, 2025

নিউজ ডেস্ক পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাঁদের। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাঁদের। অবশেষে ১০ বছর পর গতকাল এক মঞ্চে দেখা মিলল দেব ও শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল গতকাল। কলকাতায় সেই […]

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: জারা-পাটওয়ারী

আগস্ট 5, 2025

নিউজ ডেস্ক এনসিপি’র কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনীম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, সেখানে তারা বৈঠক করেছেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন, […]

মোহাম্মদ সিরাজ: ওয়ালপেপারে রোনালদো, গুগলের মজা এবং ভাইয়ের গর্ব

আগস্ট 5, 2025

নিউজ ডেস্ক মোহাম্মদ সিরাজের ফোনের ওয়ালপেপারে কে থাকতে পারেন? প্রশ্নটা কঠিন কিছু নয়। ওভাল টেস্টে কাল ইংল্যান্ডের শেষ উইকেটটি পাওয়ার পর সিরাজের উদ্‌যাপন দেখলেই আন্দাজ করতে পারবেন। ফোনের ওয়ালপেপারে তাঁর ছবির সঙ্গে ‘বিলিভ’ কথাটা সিরাজকে তাতিয়ে দেয়, দিয়েছে বিশ্বাসও। ওভালে ভারতের জয়ের পর সংবাদ সম্মেলনে সিরাজ ফোনের সেই ছবি দেখিয়েছেন। আগেই বলা হয়েছে, তাঁর নাম […]

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

আগস্ট 5, 2025

শাহজাহান খন্দকার কুড়িগ্রামের উলিপুরে ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উলিপুর উপজেলা বিএনপির সদস্য […]