
মোঃ মাইদুল ইসলাম
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিজয় মিছিল। ৫ আগষ্ট, মঙ্গলবার সকাল ১০টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন।
কর্মসূচির শুরুতেই স্বৈরাচারী শাসনামলে শহীদ হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় এক বিশেষ দোয়া ও মোনাজাত। মাদ্রাসা মাঠে নীরব পরিবেশে অনুষ্ঠিত এই দোয়ায় অংশগ্রহণ করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া-মোনাজাত শেষে মিছিলটি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত ও গুরুত্ববহ জনসমাবেশ।
সমাবেশে প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্ত, সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী নিজাম, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির অন্যতম সদস্য শাহানুর আশরাফ জুয়েল ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ এবং জেলার অন্যতম সদস্য মোসলেম উদ্দিন মোল্লা দুলাল।
সমাবেশে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মোস্তফা।
বক্তারা বলেন, “এই মিছিল কেবল একটি বিজয় মিছিল নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ। শহীদদের রক্ত বৃথা যাবে না। স্বৈরাচার যেন আর ফিরে না আসতে পারে সেই প্রতিজ্ঞা করেন।
সারা কর্মসূচি জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে শেষ হয় এ আয়োজন।
আপনার মতামত লিখুন :