বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার

বিজ্ঞাপন

কুড়িগ্রামের উলিপুরে ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে এসময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ‘মুক্তিযোদ্ধা কোটা সংস্কার ও স্বৈরশাসনের বিরুদ্ধে’ দেশের বিভিন্ন স্থানে একযোগে ছাত্র আন্দোলন শুরু হয়। উলিপুরেও সেই আন্দোলনের অংশ হিসেবে কয়েকদিনব্যাপী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনের এক পর্যায়ে পুলিশি হামলায় তিনজন ছাত্র শহীদ হন, যাঁরা আজও উলিপুরবাসীর হৃদয়ে বেঁচে আছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও নয়ন কুমার সাহা বলেন,

“এই শহীদরা ছিলেন আমাদের দেশের সামাজিক ন্যায়ের জন্য লড়াই করা প্রথম প্রজন্মের অংশ। তাঁদের আত্মত্যাগ আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”

স্থানীয়রা জানান, এই শহীদদের স্মৃতি ধরে রাখতে আরও বৃহৎ পরিসরে স্মরণসভা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে পাঠ্যপুস্তক ও গণমাধ্যমে তাদের অবদানের উল্লেখ রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]