
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামবাসীর গৌরব, নুর আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটায় অবস্থিত শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “জুলাই আন্দোলন কুড়িগ্রামের মাটি থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক সাহসী অধ্যায়। শহীদ নুর আলম ছিলেন সেই আন্দোলনের মশালবাহক। তার আত্মত্যাগ আমাদের আগামী দিনের সংগ্রামে প্রেরণা জোগাবে।”
জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি নানা কর্মসূচির আয়োজন করবে বলে জানান আয়োজকেরা।
আপনার মতামত লিখুন :